রংপুর জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৭০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০মে) সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে এ অভিযান শুরু করে পুলিশ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো।

কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এমই