নওগাঁর মান্দা উপজেলা থেকে মামুন অর রশিদ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চকবালু গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মামুন ওই গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় মামুন দোকান বন্ধ করার পরে নিখোঁজ হন। রোববার সকালে স্থানীয়রা গ্রামের পাশে একটি ঝোপের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মামুনের শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বত্তরা তাকে হত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, জানান মোজাফ্ফর হোসেন।
ওএফ





