বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা পদক- ২০১৬’ এ ভূষিত হয়েছেন।

২৫ জুলাই ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজিত অনুষ্ঠানে তাকে উক্ত পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কোস্টাল জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ আতাউল্লাহ খান ও মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন অপু।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এড. মোঃ মনির হোসেনর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল তাঁর জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি শ্রীপুরের টেপিরবাড়ী দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি টেপিরবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দীর্ঘ ২১ বছর যাবত প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসা, শিশু গণশিক্ষা কেন্দ্র, গণপাঠাগার ও ইসমাইল হোসেন ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো- এমজেএফ’ সম্মাননা পদকসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক পদকে ভূষিত হয়েছে।

এমআইএস