বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে আহত নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনী সংঘর্ষে বুধবার নুরুল ইসলাম আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তবে বার্ধক্যজনিত সমস্যার কারণে মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

বুধবার নির্বাচন চলাকালে বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে পড়ে গিয়ে আহত হয়েছিলেন নুরুল ইসলাম।

এমএম