বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় আওয়ামী লীগের সংসদ সদস্য এমএ লতিফকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
নইলে চট্টগ্রামে এমএ লতিফকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তার নির্বাচনী এলাকার জনগণ।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বন্দর-পতেঙ্গা আসনের সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।
সংগঠনটির নেতা হাজী ইকবাল বলেন, লতিফের কর্মকাণ্ডে আমরা লজ্জিত। বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও মুখম-লের সঙ্গে এমএ লতিফের শরীর জুড়ে দেয়ায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে এমন বেয়াদবির উচিত শাস্তি চাই।
সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
এসএইচ





