চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র নায়েক (অব.) সফিউল আলমসহ আট পৌরসভার মেয়র প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে সাতদিনের সফরে লন্ডনে যাচ্ছেন।
মঙ্গলবার তাঁরা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। লন্ডন সিটি করপোরেশনের আমন্ত্রণে পৌর উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন তাঁরা।
সীতাকুণ্ড পৌরসভার সচিব মো. নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্থানীয় সরকার,পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালায় অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুধাংশু শেখর বিশ্বাস, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোয়েন উদ্দীন, পরিকল্পনা কমিশনের বিভাগীয় প্রধান (অতিরিক্ত সচিব) সমর কুমার ঘোষ।
এছাড়া রাজশাহী চারঘাট পৌরসভার মেয়র নার্গিস খাতুন, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, রাজশাহী মণ্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রব্বানী, লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রেজাউল ইসলাম রিন্টু, ঠাকুরগাঁও রাণী শংকৈল পৌরসভার মেয়র মো. মোখলেছুর রহমান, কুষ্টিয়া মীরপুর পৌরসভার মেয়র মো. এনামুল হক এবং শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির এ কর্মশালায় অংশ নেবেন।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





