দ্রুত গতিতে চলমান একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে স্বামী-স্ত্রী ও শিশু সন্তানসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন।
শনিবার ভোর ৬টার দিকে জামালপুর জেলার বকশিগঞ্জের কুলুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বাবুল (৪৩), তার স্ত্রী শিল্পী (৩০) ও ১০ মাসের শিশু আবদুল্লাহ। আহতদের নাম জানতে পারেনি পুলিশ।
বকশিগঞ্জ থানার এএসআই আলাউদ্দিন জানান, কুড়িগ্রাম থেকে বকশিগঞ্জ আসার পথে কুলুর বাড়ি এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
এআর





