রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির বিপরীতে সিটি ব্যাংকের পাশে আ. রহমান মিন্টু নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।
আ. রহমান মিন্টু জানান, তার বাসার দোতলায় একটি অফিস ভাড়া দেওয়া আছে। ওই অফিসে আগুন লেগেছে। তবে হতাহতের কোনো আশঙ্কা নেই কারণ অন্য ফ্ল্যাটের সব লোকজনদের নিচে নামিয়ে আনা হয়েছে।  
[b]ঢাকা, ২৪ মে, (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]