চাঁদপুর জেলার হাইমচরে মেঘনায় ভাসছে দুই জনের মৃতদেহ। স্থানীয়দের ধারনা- মৃতদেহ দুটি সোমবার মুন্সীগঞ্জে ডুবে যাওয়া লঞ্চযাত্রীদের।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ওই দুইজনের মৃতদেহ উদ্ধারে প্রস্তুতি নিচ্ছেন। সম্ভবত মৃতদেহ দুটি ডুবে যাওয়া লঞ্চ থেকে ভাসতে ভাসতে হাইমচরে এসেছে।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার সকালে জেলার হাইমচরে দুইজনের মৃতদেহ ভাসছে বলে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে তারা খোঁজ নিচ্ছেন এবং সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





