ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল পবিত্র জুম্মার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন।

শুক্রবার দুপুরে তাবিথ আউয়াল মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাবিথ আউয়াল বলেন, আমার বাবার এই নির্বাচনে প্রতিযোগিতা করার কথা ছিল। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় দল আমাকে সমর্থন দিয়েছে। তাই আজ আনুষ্ঠানিকভাবে আমি প্রচারণায় নামব।

তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজার থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করব এবং সকলের কাছে আমি দোয়া ও সহযোগিতা চাইব।

কেএইচ