নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ১৮ মে থেকে ৬ জুন ২০ দিন পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।
এ দুই উপজেলার বিদ্যুতের লাইন উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য (সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
সোমবার (১৮ মে) সকালে ও রোববার সন্ধ্যায় নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষে এ দুই উপজেলায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।
নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির চাটখিল উত্তর অঞ্চলের পরিচালক সামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাহকদের সাময়িক অসুবিধা হলেও বিদ্যুত লাইনের উন্নয়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেডআই





