রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে কামরাঙ্গীরচরের হাসান নগর এলাকায় এই ঘটনা ঘটে।

মনিরের সহকর্মী মোস্তফা মিয়া জানান, তারা হাসান নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। বিকেলে মনির ভবনের দোতলার বাইরের দিকে মাচা বাঁধছিলেন। এ সময় বাঁশের সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ লাগলে মনির বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমবি