ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। রোববার রাত ৩টা ১৫ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ।

বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ১০০ মিটারে নেমে এসেছে। সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে।

সকাল সোয়া আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান প্রথম আলোকে বলেন, রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইনের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে ছেড়ে রওনা দেয়।

এরপর আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। পরে কুয়ালালামপুর থেকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি ঢাকায় আসছিল তবে কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে।

এএস