লক্ষ্মীপুর পৌর এলাকার একটি বাড়ি থেকে ৬৫ লিটার দেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের বাঞ্চানগরে কামাল নামে এক মাদক ব্যবসায়ীর ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই মদ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) মো. আবু তাহের জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কামাল পালিয়ে যায়।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ