স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন দুর্গাপূজায় সারাদেশে ৩১ হাজার ১০০টি পূজামণ্ডপ হবে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় সাড়ে ৩ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দূর্গা পূজার নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এবার সারা দেশে মোট একত্রিশ হাজার একষট্টিটি পূজামণ্ডপে দুর্গাৎসব অনুষ্ঠিত এবং উৎসবের নিরাপত্তা দিতে সাড়ে তিন লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত থাকবে।

মন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরীতে গত বছরের তুলনায় ২৩৭টি পূজামণ্ডপ বাড়ছে। পূজা মণ্ডপগুলোর আশপাশে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যেখানে বিদ্যুৎ আছে সেখানের মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলা হয়েছে। এছাড়া হ্যান্ডমেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপনের জন্যও বলা হয়েছে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘সারাদেশে পূজামণ্ডপে সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ জন্য গোয়েন্দা সংস্থাসহ আমরা সবাই সজাগ থাকব।’

এছাড়াও প্রতি পূজা মণ্ডপে স্থানীয়দের সমন্বয়ে একটি আইন শৃঙ্খলা কমিটি থাকবে এবং স্বেচ্ছাসেবক থাকবে।

এএস