বরিশালের কেডিসির আব্দুর রাজ্জাক কলোনি থেকে শনিবার বিকেলে ২১ কেজি গাঁজাসহ দু'জনেক আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার মধ্যপাড়া এলাকার আবু তাহেরের ছেলে হুমায়ুন কবির হারুন (৩০) ও শিরন হাওলাদারের ছেলে আল-আমিন (২৭)।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আহসান কবির জানান, কেডিসি বস্তিতে মাদকের চালান ঢুকছে- এমন সংবাদে বিকেল তিনটায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় আটকদের অভিযুক্ত করে কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কেএইচ





