জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি বাজার থেকে ৫ জুয়াড়িকে এক মাসে করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১টায় ভ্রাম্যমাণ আদালতের র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা র্নিবাহী কর্মর্কতা এটিএম আব্দুল্লাহিল কাফী এ আদেশ দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলা পাচুইল গ্রামের আব্দুর রাজ্জক (৩২), কুতুব উদ্দিন (৩২), আজিজুল ইসলাম (৩০), ইসাহাক আলী (৫৬) ও একই উপজেলার পাচুইল গ্রামের সবুজ সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে ফুলদীঘি বাজারে প্রকাশ্যে জুয়া খেলার সময় সংবাদ পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরে মঙ্গলবার বেলা ১টার সময় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর র্নিদেশ দিয়েছে।

মঙ্গলবার বিকালে জুয়াড়িদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংবাদ নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইন চার্জ (ওসি) মুনিরুল ইসলাম।

কেএইচ