চুয়াডাঙ্গা দামুড়হুদার পৃথক স্থানে অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মদনা গ্রামের মজিবর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও হুদাপাড়ার আব্দুল কাদেরের ছেলে আব্দুর রশিদ (৩৫)।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জি,আর ও সি,আর মামলা রয়েছে।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ