সিটি নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে না অভিযোগ করে ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, এটাও ৫ জানুয়ারির মত বিতর্কিত নির্বাচন।
মঙ্গলবার সকালে শান্তিনগর লুৎফা একাডেমি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, তিনি যে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সেখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চললেও বিএনপি সমর্থিত পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।
পুলিশের সামনে সরকার সমর্থক ক্যাডারদের মাধ্যমে এ ধরনের অনিয়ম হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন আফরোজা আব্বাস।
কেএইচ





