শনিবার চাঁপাইনবাবগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ‘খ’ সেটের স্থলে ‘ক’ সেটে নেওয়া হয়েছে।

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবের ভুলের কারণে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ‘খ’ সেট প্রশ্নপত্রের বদলে ‘ক’ সেট গ্রহণ করা হয়েছে। তবে জেলার অন্য ২৫টি পরীক্ষা কেন্দ্রে ‘খ’ সেটের প্রশ্নপত্রেই পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

কেন্দ্র সচিব ও চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ এই ভুলের কথা স্বীকার করে বিস্তারিত না জানিয়ে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

জানা গেছে, এই কেন্দ্রে ১ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। ভুল সেটে পরীক্ষা নেওয়ার কথা জানাজানি হয়ে গেলে পরীক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এএইচ