শিশুদের মেধাবিকাশের জন্য সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন আমাদের শিশুদের মেধাবিকাশে সহযোগিতা করা সকলের দায়িত্ব। তাই তাদের অধিকার দিবার জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসতে হবে।
বিশ্ব শিশু দিবস ও ‘শিশু অধিকার সপ্তাহ ২০১৫’ উপলক্ষে রোববার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবে, তাদের লেখাপড়া করানোর জন্য পিঠে একগাদা বই চাপিয়ে দিয়ে সারাক্ষণ পড়ো পড়ো পড়ো বলে পড়ার জন্য চাপ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাদের খেলাধুলারও সুযোগ থাকতে হবে। শৈশবে আমাদেরও যখন সারাক্ষণ পড়তে বলা হতো, আমাদেরও খারাপ লাগতো।
তিনি বলেন, আমরা এখন মাথা উঁচু করে চলি। কারও কাছে মাথা নত করি না। সে কারণে আমাদের পুরোপুরি শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে হবে।
শিশুদের প্রতিটি অধিকার যেন সুনিশ্চিত হয় সে বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি শিশুই স্কুলে যাবে, মেধা বিকাশের সুযোগ পাবে। সে সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। একটি শিশুও ঝরে পড়বে না। তারা রাস্তায় ঘুরে বেড়াবে, এটা আমরা চাই না।
শিশুদের খাদ্য, পুষ্টি, চিকিৎসার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এআই
জাতীয়
শিশুদের মেধাবিকাশে সকলের এগিয়ে আসার আহবান