বেনাপোল বাইপাস সড়কে চলন্ত মটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে চঞ্চল নামে এক যুবক নিহত হয়েছে।আহত হয়েছে আরো ২ জন।

পুলিশ ও স্থানীয়রা জানান,শনিবার দুপুরে তিন মটর সাইকেলআরোহী দ্রুতগতিতে বন্দর বাইপাস সড়ক দিয়ে যাবার সময়ছোট আচড়া প্রাইমারী স্কুলের সামনে সেলফি তোলার সময় নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়।

এতে গুরুতর আহত হয়-বারপোতা গ্রামের সহিদুল ইসলামের ছেলে -চঞ্চল(২৮) এবং একই গ্রামের সাবের আলীর ছেলে সোহেল রানা ও আফতাব হোসেনের ছেলে আমিনুর রহমান।স্থানীয়রা ও ফায়ার কর্মিরা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ফায়ার ষ্টেশন মাষ্টার কওসার আলী জানান আহত চঞ্চল হাসপাতালে যাবার পথে মারা যায় বলে জানান।

নাসের/নাজিব