দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপাসন ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। চিকিৎসা শেষে ১০ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।
সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান জানান, স্পিকার সিঙ্গাপুরের এনইউএইচের কেন্ট রিজ উইংয়ে ভর্তি হয়েছেন। এর আগে ২৮ মে উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে শিরীন শারমিনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেখান থেকে চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করায় বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে বাজেট অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন স্পিকার। যদিও তাকে হুইল চেয়ারে আসতে দেখা যায়।
ওএফ





