বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থান থেকে আজ বৃহষ্পতিবার সকালে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কসমেটিক্স ও আতসবাজির চালান জব্দ করেছে বিজিবি।

৪৯ বিজিবি’র বেনাপোল কোম্পানী কমন্ডার আমজাদ হোসেন জানান, চোরাকারবারীরা বিপুল পরিমান ভারতীয় চোরাই পন্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী বটতলা নামক স্থানে অবস্থান নিয়েছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ  ভারতীয় ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কসমেটিক্স ও আতসবাজির চালান জব্দ করে। আটককৃত মালামালের মুল্য ৬৩ লাখ টাকা বলে বিজিবি জানান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

শেখ নাছির উদ্দিন/এসএম