মেহেরপুর আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলার বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ এবং ইজিবাইক চালক সমিতির দ্বন্দ্বের জের ধরে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। বার বার ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে জেলার সব শ্রেণি-পেশার লোকজনের।
বুধবার সকাল থেকে আন্তঃজেলার সব রুটে লোকাল পরিবহন এবং বুধবার সন্ধ্যা থেকে দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরিবহন (বাস, ট্রাক, মাইক্রো, দূরপাল্লার পরিবহন) ধর্মঘটের ডাক দেন তারা।
বুধবার সকালে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল অনিদির্ষ্টকালের এ ধর্মঘটের কথা নিশ্চিত করেছেন।
এআই





