ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী ৫টি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এ ছাড়া চলন্ত বাস লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়লে অন্তত ৩ যাত্রী গুরুতর আহত হন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এগিয়ে গেলে তাৎক্ষণিক দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশের ধারণা অবরোধ সমর্থনকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

কেএইচ