যশোর বেনাপোল সীমান্ত থেকে মালিক বিহীন অবস্থায় ১১০ পিস শাড়ী এবং ৪৭ হাজার ২’শ পিস সেনেগ্রা ট্যাবলট জব্দ করছ বর্ডার গার্ড বাংলাদশ বিজিবি সদস্যরা।
শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারপোতা এলাকা থেকে এই শাড়ি ও ট্যাবলট জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবার ভিত্তিত ভোর বেনাপোল পোর্টথানাধীন পুটখালীর দক্ষিণ বারপোতা এলাকায় অভিযান চালিয়ে বারপোতা পাকা রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ১১০ পিস শাড়ী এবং সেনেগ্রা ট্যাবলট ৪৭,২০০ পিস জব্দ করতে সক্ষম হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, “আটককৃত মালামালের সিজার মূল্য পনের লক্ষ একচল্লিশ হাজার টাকা। যশোর জেলার সীমান্ত এলাকায় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নর বিজিবি সস্যরা ভারতীয় ও বাংলাদশী যেকান ধরনের চোরাচালান রোধে সার্বক্ষণিক নজরদারী ও তৎপরতা বজায় রাখেছে”বলে জানান অধিনায়ক।
শেখ নাছির উদ্দিন/এসএম





