রাস্তার উপর দাড়িয়ে থাকা মহেন্দ্রর পিছনে ধাক্কা লেগে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় নব(৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার(২৪ মার্চ ) সন্ধ্যা আনুমানিক ৭টায় গড়েয়া শাহ্ পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নব গড়েয়া থেকে মটর সাইকেলে ঠাকুরগাঁওয়ের পথে রওনা দিলে শাহ্ পাড়া মোড়ের কাছাকাছি একটি মহেন্দ্র ট্রলি খারাপ হওয়ার কারণে রাস্তার উপরে দাড় করানো ছিলো।
কিন্তু নব সেটা বুঝতে না পেরে সরাসরি মটরসাইকেলটি ট্রলিতে গিয়ে ধাক্কা লাগে। এতে নব গাড়ি থেকে পড়ে গিয়ে মহেন্দ্র ট্রলিতে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়।
এসময় তার বুকে প্রচন্ড ভাবে আঘাত লাগলে স্থানীয় লোকজন তাকে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত নব’র বাড়ি গড়েয়া গোপালপুর বাড়ুই পাড়া গ্রামে। তার পিতার নাম দীনেশ্বর। তার স্ত্রী ও ৫ বছর বয়সের একটি ছেলে রয়েছে।
আরিফ/জেড





