গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি পুনর্বাসনের সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকার ৪ হাজার ৮১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্রা, আলু ও সরিষা বীজসহ সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন ও কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম।
সংশ্লিষ্ট অফিস জানায়, উপকারভোগী ৮১৫ জনকে গম, ৮০০ জনকে ভুট্রা, ৩ হাজার ১৫০ জনকে সরিষা ও ৫০ জনকে আলু বীজ দেয়া হয়। এছাড়া প্রত্যেক উপকারভোগীকে ৩০ কেজি করে সার প্রদান করা হয়।
এমএ





