ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি জাহাঙ্গীর আলম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ হলে কারাগার থেকে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী জাকারিয়া আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকালে কয়েদি জাহাঙ্গীর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। পরে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাহাঙ্গীর আলমের কয়েদি নং- ৭২-৭৪/এ।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জাকারিয়া আলম।
কেএইচ





