কক্সবাজারের রামু উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালার বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আশেক আহমদের ছেলে জোবাইদ (২৭) ও আবদুর রশিদের ছেলে রিদওয়ান (৩০)।
রামু থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জোয়ারিয়ানালার বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এমআর





