দিনাজপুরে জাকির হোসেন (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার অমরপাইল জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাকির সদর উপজেলার শশরা ইউনিয়নের অমরপাইল জালিয়াপাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, জাকির তিনদিন আগে নিখোঁজ হন। বিকেলে স্থানীয়রা জাকিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওএফ





