ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে রবিবার ভোর ৫টা খেকে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার রাসেল মাহমুদ জানান, কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিমাণ কমলে পুনরায় লঞ্চ ও ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
এএইচ





