গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে অজ্ঞাতএক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পবনপুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে নদীতে এক বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। বৃদ্ধের গায়ে শার্ট ও পরনে লুঙ্গি ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এমএ