চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চন্দনা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের তসলিম উদ্দীনের ছেলে আবদুল খালেক (৪০), একই এলাকার রবিউল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩৫) ও শিষ মোহাম্মদের ছেলে শাহিন (২৫)।
নাচোল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দুটি মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে অস্ত্র নিয়ে নাচোলের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে নাচোল উপজেলার চন্দনা এলাকায় তাদের গতিরোধ করে করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তুল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধারসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
কেএইচ





