সিলেট বিভাগে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁ‌ড়িয়েছে ৫৭ জনে। এদের মধ্যে ২ জন মারা গেছেন। সিলেটে আক্রান্তের প্রায় অর্ধেকই হ‌বিগঞ্জের।

শুক্রবার (২৪ এপ্রিল) ওসমানী মে‌ডিকেল কলেজের পি‌সিআর ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৮ জনেরে রি‌পোর্ট পজে‌টিভ আসে বলে জানান ওসমানী হাসপাতালের উপ-প‌রিচালক ডা. হিমাংশু লাল রায়।

‌সিলেট বিভাগের চার জেলার মধ্যে শুক্রবার শনাক্ত হওয়ার তা‌লিকায় সিলেট জেলার কেউ নেই। এদিন মৌলভীবাজার জেলার ২ জন, সুনামগ‌ঞ্জের ১ জন ও হ‌বিগ‌ঞ্জের ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. হিমাংশু জানান, মৌলভীবাজারের দুই জনের বা‌ড়ি শ্রীমঙ্গল ও রাজনগর উপ‌জেলায় এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের একজন শনাক্ত হয়েছেন। হ‌বিগঞ্জের লাখাইয়ে ১ জন এবং বা‌কি ৪ জন চুনারুঘাটের বা‌সিন্দা।

‌সিলেট বিভাগে করোনা আক্রান্তের মধ্যে হ‌বিগঞ্জের সর্বোচ্চ ২৬ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জের ১৪ জন ও সিলেটে ১২ জন শনাক্ত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫ জন শনাক্ত হয়েছেন।

এমবি