কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে একটি ফিশিং ট্রলার থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭।
এসময় ট্রলারসহ ৭ জনকে আটক করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৬টার দিকে কলাতলী সমুদ্র মোহনা থেকে ট্রলার আটক করে র্যাব সদস্যরা নিয়ে আসে শহরের বাঁকখালী নদীর ফিশারি ঘাট মোহনায়। ওখানে ট্রলারের জালসহ অন্যান্য মালামালের ভেতরে লুকিয়ে রাখা ১ বস্তা ইয়াবা পাওয়া যায়। পরে ট্রলারে থাকা ৭ জনকে আটক করে ইয়াবাসহ নিয়ে যাওয়া হয় র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি দেলোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো গণনা করে পরিমাণ জানানো হবে। তবে আনুমানিক ইয়াবার পরিমাণ এক লাখ হতে পারে বলে জানান তিনি।
জেআই





