বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত এক আদেশে তাদের বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং পুলিশ সদর দফতরের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জেড