লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি পুকুর থেকে যুবদল নেতা বোম মিজানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মিজান লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক।

মান্দারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল করিম দিপু নিহত মিজানের পরিবারের বারত দিয়ে বলেন, বুধবার রাতে কে বা কারা ফোন করে বাড়ি থেকে মিজানকে ডেকে নিয়ে যান। এর পর সকালে মোহাম্মদপুর গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দুপুরে ওই গ্রামের পুকুরে মিজানের মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মৃতদেহের কয়েকটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কেএইচ