সাত তলা ভবন থেকে পড়ে মফিজ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর পল্টনে জোনাকী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জোনাকী মোড়ে ৭৬/৪ নম্বর উত্তরণ নামে একটি সাত তলা ভবনে নির্মাণ কাজ চলছিল। মফিজ কাজ দেখার জন্য ভবনের উপরে উঠলে অসাবধানতাবশতঃ নিচে পড়ে যান। পরে নিরাপত্তাকর্মী মিজানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন। মফিজ নির্মাণ কাজের কন্ট্রাক্টর ছিলেন বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]