বরিশাল-ভোলা সড়কে মালবাহী পিকআপভ্যানের চাপায় রিয়াজ হোসেন (২৫) নামে মোটরসাইকেলের একআরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই আরোহী।
সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলার দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ হোসেন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নরকাঠি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
আহতরা হলেন-আবুল হোসেন ও আবুল। তাদের বরিশাল- শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমই





