বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ও গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবীতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টিকালের অবরোধের ৩৪ তম দিন ও দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার নেতৃবৃন্দ।  

সোমবার সকালে নগরীর খুলনা কলেজ গেট থেকে মিছিল বের করে সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মহানগরী ছাত্রশিবির নেতা তারিকুর রহমান মিছিলে নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান, জুয়েল প্রমুখ।

এছাড়া দৌলতপুরে এ মিছিল বের করে বিএল কলেজ শিবিরের নেতৃবৃন্দ। ক্যাম্পাস সেক্রেটারি সুজন কাজীর নেতৃত্বে মিছিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইকরামুল কবীর, মাহমুদুল হাসান, মোঃ খলিল, সাদ্দাম, রাসেল প্রমুখ।

 

ইআর