কুড়িগ্রামের রাজিবপুরে জুয়া খেলার অপরাধে জুয়ার সামগ্রীসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার রাত ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্য রাজিবপুর বাজারের আব্দুস সালামের দোকান ঘর থেকে জুয়া খেলার সামগ্রীসহ অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল খালেক (৫০), বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান(৪৫), শফিকুল ইসলাম(৪০), আবুল কালাম(৪৭), রবিউল ইসলাম(৩৫) ও সিরাজুদৌলা (৩৬) কে আটক করে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদেরকে সোমবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমকে





