আশুলিয়ার টঙ্গাবাড়ি ন্যাচারাল গার্মেন্টসের সামনে ট্রাক চাপায় হাছনা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হাছনার সন্তান আশামনি (০৮) আহত হয়।
শুক্রবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাছনা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার শুকাতি গ্রামের বাসিন্দা। তিনি কুটুরিয়া এলাকায় একটি পোশাক কারখানার কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) একরামুল হক জানান, সকালে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ন্যাচারাল সোয়েটার কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন হাছনা। এসময় ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারী ও তার শিশু সন্তানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গরু বোঝাই ট্রাক আটক করে থানায় আনা হয়েছে ও একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমআইএস





