খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নির্মাণকাজ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোককে চাঁদার জন্য অপহরণের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার দিকে জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত সুপারভাইজার মো. রেজাউলকে উদ্ধার করে পুলিশ। এসময় মাইক্রোবাসে থাকা ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আলমগীর হোসেন, মো. কাউছার, মাঈনুদ্দীন, বদরুল আলম ও মাইক্রোচালক মংচাইজা মারমা। আটক সবাই খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজারকে অপহরণ করা হয়েছে বলে তথ্য আসে থানায়।
তখন অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রো বাসটির পেছনে নেয় পুলিশ। জালিয়াপাড়া এলাকায় মাইক্রোবাসটির গতিরোধ করে অপহৃত রেজাউলকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমই





