হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে জিয়া উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়া উদ্দিন ঐ গ্রামের মৃত নূরুল হকের ছেলে।

আহতদের মধ্যে দুধ মিয়া (৪০), রুবি আক্তার (৩৫), স্বপন (২৮), সালাউদ্দিন (৩৫), আব্দুস সালাম (৩৪), জসিম মিয়া (৩৪), লিপি আক্তার (১৭), নাদিম মিয়া (৯) ও নাঈমকে (১৩) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে কালিকাপুর গ্রামে জিয়া উদ্দিনের সঙ্গে একই গ্রামের সাইফুদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জিয়া উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ