রাজধানীর বংশাল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দেশি মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গীর্জাগলি এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১০ এর একটি দল। আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ২৩২ বোতল এবং ২৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএইচ