ঠিকাদারী কাজে অনৈতিক সুবিধা না দেয়ায় নড়াইলের কালিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো.সাইফুল ইসলামকে বেধড়ক পিটিয়ে জখম করেছেন আ’লীগ দলীয় ঠিকাদার ও সাবেক কাউন্সিলর তাপস বিশ্বাস, আলাল শেখসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় কালিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত প্রকৌশলীকে কালিয়া উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপ-সহকারী প্রকৌশলী মো.সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন,‘ রোববার দুপুর আনুমানিক ১২ টার দিকে মোটর বাইক যোগে উপজেলার খড়রিয়া-মির্জাপুর সড়কের মেরামতের চলমান কাজ পরিদর্শনে যাচ্ছিলাম। যাবার পথে কালিয়া চৌরাস্তা মোড় পৌঁছালে তাপস বিশ্বাস ও আলাল শেখ সহ ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল হকিস্টিক ও রাম দা নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা করে। পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ব্যাপারে তিনি বাদি হয়ে অফিসিয়ালি কালিয়া থানায় অভিযোগ (যার স্মারক নং-এলজিইডি/উঃপ্রঃ/কাঃ/নড়াঃ/২০১৭/৯৮) দায়ের করেছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কয়েকজন জানান, ঠিকাদারী কাজে সুবিধা না দেয়ায় তার উপর হামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি গনি মিয়া বলেন,‘তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ।
রিন্টু/জারিফ





