সাতক্ষীরায় নাশকতা অভিযোগের মামলায় বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ইআর