শেরপুরের নকলা উপজেলায় বাসের সঙ্গে পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) ও বাবলু মিয়া (৪২) নামে ২জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পিকআপ ভ্যান চালক আতিকুর রহমান (৩২) আহত হয়েছেন। তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দুই ব্যক্তি কিশোরগঞ্জ সদরের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তারা দু’জন কোরবানীর গরু কেনার জন্য রওমারীর উদেশে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ